1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে ফসলি জমির টপ সয়েল কাটায় ভেকু মেশিন জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ফসলি জমির টপ সয়েল কাটায় ভেকু মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকেলে ইউএনও ফৌজিয়া নাজনীনের নির্দেশনায় উপজেলার খরিয়া কাজির চর ইউনিয়নের লংগরপাড়া এলাকা থেকে ওই মাটি কাটার ভেকু মেশিনটি জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার।
জানা গেছে, কিছু দিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির টপ সয়েল কেটে ইটভাটা ও বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে একটি চক্র। বুধবার বিকালে উপজেলার লংগরপাড়া এলাকায় ফসলি জমির টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদ পান উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। পরে ব্যবস্থা নিতে লংগরপাড়া এলাকায় যান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার। সহকারী কমিশনার ভুমি র উপস্থিতি টের পেয়ে ভেকু মেশিন রেখে পালিয়ে যান সবাই। পরে টপ সয়েল কাটায় ব্যবহৃত ভেকু মেশিনটি জব্দ করে খড়িয়া কাজির চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দুলাল মিয়ার জিম্মায় রেখে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার বলেন, ফসলি জমির টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে আমি লংগরপাড়া এলাকায় আসি। আমার উপস্থিতি টের পেয়ে ভেকু মেশিন রেখে সবাই পালিয়ে যায়। টপ সয়েল কাটায় ব্যবহৃত ভেকু মেশিন জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com