1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

করোনা কেড়ে নিলো আরও ২ প্রাণ, নতুন আক্রান্ত ৫৭১

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৭০ জনের মৃত্যু হলো।

এছাড়া একই সময়ে নতুন করে আরও ৫৭১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।  ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৮ জনে।

শুক্রবার (০১ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মারা যাওয়াদের মধ্যে এক জন পুরুষ, অপরজন নারী।  তাদের একজনের বয়স ৬০ বছরের বেশি, আরেকজনের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।  একজন ঢাকার, আরেকজন ঢাকার বাইরের।

গত ২৪ ঘণ্টার তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি জানান, এ সময়ে আরও ৫ হাজার ৯৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে।  এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৭৩টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ হাজার ২৩৯টি।  নতুন পরীক্ষায় আরও ৫৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৪ জন।  ফলে মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, আরও অন্তত ৮শ রয়েছেন যাদের মধ্যে কোনো লক্ষণ উপসর্গ নেই।  তারা সুস্থ আছেন।  কিন্তু পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ না আসায় তাদের সুস্থ হিসেবে ধরা হচ্ছে না।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৭৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ৫২২ জন।

এসময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, কিছু জায়গায় আক্রান্ত ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে।  তিনি তাদের হেয় না করে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আজকে যিনি কোভিড-১৯ নেগেটিভ আছেন, কাল তিনি পজেটিভ হতে পারেন।  যে কেউই আক্রান্ত হতে পারেন।  তাই কাউকে সামাজিকভাবে হেয় না করারও আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com