1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে আগ্রহী তারা

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে আগ্রহী হয়েছেন ১১ জন প্রার্থী। অত্যাসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই এসব প্রার্থী তাদের প্রার্থীতার জানান দিয়েছেন। এরমধ্যে অনেকেই আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে ঘোষণা দিয়েছেন অনেকেই আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মাঠে রয়েছেন। দলীয় মনোনয়ন প্রত্যাশিদের অনেকেই দলীয় মনোনয়ন না পেলে নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে লড়বেন- বিষয়টি অনেকটা নিশ্চিত।

প্রার্থী হিসেবে ইতিমধ্যেই যাদের নাম পাওয়া যাচ্ছে তারা হলেন- ঝিনাইগাতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ রায়, সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, জেলা পরিষদ সদস্য আবু তাহের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আনার উল্লাহ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী ও জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম।

এর মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ রায়, সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ উল্লেখযোগ্য।

গেল উপজেলা পরিষদ নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ফারুক আহমেদ দ্বিতীয়, আবুল কলাম আজাদ তৃতীয় এবং আমিনুল ইসলাম বাদশাকে রাজনৈতিকভাবে হয়রাণী করায় চতুর্থ স্থানে ছিলেন। সবকিছু স্বাভাবিক থাকলে এবার আমিনুল ইসলাম বাদশা এবং একেএম ছামেদুল হকের সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর অনেকটা ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। যদিও ফারুক আহমেদ প্রার্থী হিসেবে বেশ আলোচিত।

৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইগাতি উপজেলায় নারী ও পুরুষ মিলে বর্তমান মোট ভোটার রয়েছেন ১ লাখ ৫৭ হাজার প্রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com