1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে জাইকা ও সরকারী অর্থায়নে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে উচুঁ-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বেঞ্চ বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া’র সভাপতিত্বে বেঞ্চ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী।
এ সময় অন্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুর নবী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেট শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (UGDP) আওতায় ২০২৩/২৪ অর্থ বছরে জাইকার অর্থায়নে ১৯ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯টি  স্কুল, কলেজ ও মাদ্রাসায় ২১৭ জোড়া উচুঁ-নিচু বেঞ্জ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com