1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সাগরে মাছ ধরার সময় প্রচন্ড শীতে দুবলার চরে জেলের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের বিষ্ণুপদ বিশ্বাস নামে এক জেলে প্রচন্ড শীতে মারা গেছে। এছাড়া গত ৩ দিন যাবত শৈত্য প্রবাহ ও গুড়ি গুড়ি বৃষ্টির কারনে মাছ ধরা বন্ধ রেখেছে বলে জানিয়েছে জেলেরা।

দুবলার চলে অবস্থানরত জেলেরা জানায়, প্রচন্ড শীত ও তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টির কারনে সাগরে অবস্থানরত জেলেরা গত ৩ দিন ধরে সমুদ্রে জাল ফেলতে পরছে না। এছাড়া প্রচন্ড শীতের কারনে বুধবার দীবাগত রাতে দুবলার আলোরকোল থেকে দুরে সাগরে মাছ ধরার সময় প্রচন্ড ঠান্ডায় বিষ্ণুপদ বিশ্বাস (৩৮) নামের এক জেলে স্ট্রেক করে মারা গেছে। তার গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার জয়খালি গ্রামে। সে আলোরকোলের বহদ্দার অরবিন্দ বিশ্বাসের জেলে ছিল রামপাল জেলা সমিতির সভাপতি জানিয়েছেন।

দুবলা জেলেপল্লীর আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির এক কর্মকর্তা মোবাইল ফোনে বলেন, প্রচন্ড ঠান্ডার কারনে ওই জেলে মারা গেছে বলে জানা গেছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার জেলে বিষ্ণুপদ’র লাশ তার গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার জয়খালি পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দুবলা, আলোরকোল সহ বিভিন্ন চরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। যার জন্য জেলেরা সাগরে মাছ না ধরে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com