1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আরও ১০ দিন বাড়ছে সাধারণ ছুটি

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও জনগণের সুরক্ষায় ৫ মে পর্যন্ত সরকারি ছুটি চলছে। কিন্তু দিন দিন বেড়ে চলছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি ছুটি ১৫ অথবা ১৬ মে পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে ছুটির বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে, এমনটাই জানিয়েছেন সরকারের দায়িত্বশীলরা।

সরকারি ছুটি বাড়ানো হচ্ছে ইঙ্গিত দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার (২ মে) দুপুরে বলেন, যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটি বাড়ানো দরকার। আমরা ছুটি বৃদ্ধির প্রস্তাব করেছি। ১৫ অথবা ১৬ মে পর্যন্ত বাড়তে পারে। পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মানুষকে ঘরে রাখতে ছুটি আরও বাড়ানোর জন্য তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে।

ছুটি বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন শনিবার (২ মে) বলেন, ছুটি বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা হয়নি। এ বিষয়ে আমি কিছু জানি না।

করোনা সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়।  এরপর ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল, পরে তা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়।  চতুর্থ দফা ১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পঞ্চম দফা  ছুটি বাড়ানো হয় ৫ মে পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com