1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

সংসদে বিরোধীদলীয় নেতা জিএম কাদের

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে মনোনীত করে প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) স্পিকারের আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালামের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) অনুযায়ী বিরোধীদলের নেতা এবং ‘বিরোধীদলের নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ মোতাবেক চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করলেন।’

এর আগে, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়লাভ করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে ৬২টি আসন স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। অন্যান্য দল পেয়েছে আরও ৩টি আসন। এ ছাড়া একটি আসনে নির্বাচন এখনো বাকি আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com