1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে বিনা উদ্ভাবিত সরিষা চাষে মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনা সরিষা-৯, বিনা সরিষা-১১ ও বিনা সরিষা-১২ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শহরতলী গ্রাম নিজপাড়া এলাকায় এ মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত ওই মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন। এসময় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও শাখা প্রধান ড. মোহাম্মদ কামরুজ্জামান, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ।

মাঠ দিবসে বক্তাগণ বিনা উদ্ভাবিত সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে ও সরিষা আবাদ বৃদ্ধির পাশাপাশি ভোজ্যতেল হিসেবে সরিষা ব্যবহার করতে পরামর্শ দেন।

এসময় উপজেলা কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং বিনা’র অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com