1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

১০ হাজার ছাড়লো করোনায় আক্রান্তের সংখ্যা

  • আপডেট টাইম :: সোমবার, ৪ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জনের শরীরের করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৪ মে ) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৬৮ শতাংশই পুরুষ। আর ৩২ শতাংশ নারী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন। ঢাকার পরেই চট্টগ্রাম ও ময়মনসিংহে আক্রান্তের সংখ্যা বেশি।’

তিনি জানান, এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৮২ জনে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com