1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক

বিরোধী দল কেন সমালোচনা করে, প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুন, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ- বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর মন খারাপ-বিরোধী দল কেন সমালোচনা করে। শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে। কিন্তু আপনি দুর্নীতি ও লুটপাটের রাস্তা বন্ধ করেননি। ব্যাংক দখল বন্ধ করেন নাই। আমরা জানিনা বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতাকর্মীর পকেটে যাবে।

এই বাজাটের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নাই উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, জনগণকে যে স্বপ্ন দেখানো হচ্ছে, সেই স্বপ্ন পূরণে সরকার ব্যর্থ হবে। এমন একটি বাজেট দেওয়া হয়েছে, যা বাস্তবায়নে দেশকে বিভিন্ন দেশ থেকে ঋণ নিতে হবে। এই বাজেটের সমালোচনা যৌক্তিক সমালোচনা।

তিনি বলেন, এই বাজেট বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কোনো পরিবর্তন আনতে পারবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের পরিবর্তন করতে হলে গণভোটের গণরায় অনুযায়ী সরকার গঠন করতে হবে এবং পুলিশসহ রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন। তিনি অভিযোগ করেন, চট্টগ্রামে জাতীয় দলের এক ক্রিকেটারকে মারধর করা হয়েছে, কিন্তু পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com