1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব আল হাসান

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : মনে প্রানে তিনি আর্জেন্টিনা সাপোর্টার। তবে বিশেষ এক ব্রাজিলের জার্সি পরে পাঁচবারের চ্যাম্পিয়নদের খেলা দেখতে নিউইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে হাজির হয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান।

জানা যায়, ব্রাজিল তারকা ফুটবলার নেইমারের সঙ্গে দারুণ সম্পর্ক বাংলাদেশের রবিন মিয়ার। গত কাতার বিশ্বকাপের সময়ও এ বিষয়টা মিডিয়ায় এসেছিল। বাংলাদেশি ছেলে রবিন মিয়া থাকেন ব্রাজিলের সাও পাওলোয়। সে সূত্র ধরে নেইমারের সঙ্গে ঘনিষ্ঠতা তার।

একদিন আগে তিনি পোস্ট করেছেন, নেইমার এবং তার বাবা নেইমার সিনিয়র তাকে তিনটি পার্সোনালাইজড জার্সি উপহার দিয়েছেন। সে সঙ্গে ব্রাজিলের প্রথম পর্বের তিন ম্যাচের তিনটা টিকিট।

এবার রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে রবিন লিখেন, ভাই কি আসলেই পল্টি মারলো?

যদিও রবিন মিয়া লেখেননি, সাকিবকে তিনিই জার্সিটা দিয়েছেন। তবে, জার্সিতে নেইমারের স্বাক্ষর এবং রবিন মিয়ার আগে পোস্ট করা জার্সির মিল দেখেই সেটা অনুমান করা গেছে।

মূলত কদিন আগে বাংলাদেশি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনবো ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!’

সাকিব আল হাসান আর্জেন্টিনা সমর্থক। এমনকি গত বিশ্বকাপের সময় সাকিবকে দেখা গেছে আর্জেন্টিনা জার্সি পরে অনুশীলন করতেও। দারুণ পছন্দ করেন লিওনেল মেসিকে, ক্লাব ফুটবলে বার্সেলোনাকে সমর্থন করেন-এই তথ্যগুলো দেশের ক্রিকেট সমর্থকদের কাছে বেশ পরিচিতই। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব এবার খেলা দেখতে গেলেন ব্রাজিলের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com