1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

‘চিনির মজুত পর্যাপ্ত, সংকট হবে না’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

চট্টগ্রাম : এস আলম শিল্প গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বলেছেন, ‘রিফাইন্ড চিনির পর্যাপ্ত মজুত অক্ষত আছে। চিনির কোনো সংকট হবে না। দুই-এক দিনের মধ্যেই এস আলম রিফাইন্ড সুগার কারখানা থেকে বাজারে চিনি সরবরাহ শুরু করা হবে।’

মঙ্গলবার (৫ মার্চ) কর্ণফুলীর ইছানগরের এস আলম সুগার মিলের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাজারে চিনির দামে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে সাইফুল আলম মাসুদ বলেন, আগুন নেভানোই এখন আমাদের মূল লক্ষ্য। চিনির কোনো সঙ্কট হবে না। কিছু অসাধু ব্যবসায়ীরা দুই একদিনের জন্য কারসাজি করতে পারে। তবে, এগুলো ঠিক হয়ে যাবে। দুই-এক দিন পর থেকে আমাদের ডেলিভারি শুরু হয়ে যাবে। প্রোডাকশন চালু করবো এবং বানানো মাল আছে। তা দিয়ে এক সপ্তাহ মিনিমাম চলবে। প্রোডাকশনে যেতে লাগবে দুই দিন। এরপর আর সমস্যা হবে না। মেইনলি আগুনটা নিভে গেলে হয়ে যাবে, ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com