1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

আমি আমার শরীর নিয়ে লজ্জিত নই: নোরা ফাতেহি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি। কেবল আইটেম গানে পারফর্ম করেই জনপ্রিয় হওয়া যায়, তার সবচেয়ে ভালো উদাহরণ তিনি। মরোক্কান-কানাডিয়ান সুন্দরী নোরা ফাতেহি বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়ে নজর কাড়েন। এ তালিকায় রয়েছে— ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’ প্রভৃতি।

নোরা ফাতেহি নিজের শরীর নিয়ে বহুবার ট্রলের মুখে পড়েছেন। বিশেষ করে পাপারাজ্জিরা খুব সচেতনভাবে তার শরীরের বিভিন্ন অংশ জুম-ইন করে থাকেন। এসব বিষয়ে নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন নোরা ফাতেহি।

অভিনেত্রীদের নির্দিষ্ট অঙ্গের ছবি তোলার কদর্য প্রবণতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন নোরা ফতেহি। তার ভাষায়— ‘আমার মনে হয়, আমার মতো নিতম্ব তারা কখনো দেখেনি।’

শুধু আমার ক্ষেত্রেই নয়, অন্য অভিনেত্রীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। হয়তো তাদের নিতম্ব নির্দিষ্ট করে ক্যামেরায় দেখানো হয় না। কারণ তাদের নিতম্ব খুব একটা আবেদনময়ী নয়। তবে অপ্রয়োজনীয়ভাবে তাদের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ ক্যামেরার নজরে আসে। আমার মনে হয়, এটা ক্যামেরায় নির্দিষ্ট করে দেখানোর মতো কিছু নয়।’

নোরা ফাতেহি তার শরীর নিয়ে গর্বিত। তার ভাষায়— ‘আমি আমার এই সুন্দর শরীর নিয়ে আনন্দিত এবং গর্বিত। এটি আমার সম্পদ। আমি আমার শরীর নিয়ে লজ্জিত নই।’

নোরা ফাতেহি কেবল আইটেম গানেই সীমাবদ্ধ নেই। অভিনয়েও সরব হয়েছেন। চলতি বছরের মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ক্র্যাক’। আদিত্য দত্ত পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রের অভিনয় করেন— অর্জুন রাম পাল, বিদ্যুৎ জামাল ও নোরা ফাতেহি। তা ছাড়াও বেশ কটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com