1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

এস আলমের পোড়া চিনি ফেলা হচ্ছে কর্ণফুলীতে

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মার্চ, ২০২৪

চট্টগ্রাম: চট্টগ্রামের এস আলম সুগার রিফাইনারির হাজার টন পুড়ে যাওয়া চিনি কর্ণফুলী নদীর পানিতে গিয়ে মিশছে। এতে নদীর পানি দূষণের শঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (৬ মার্চ) সরেজমিনে কর্ণফুলী নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখা যায়, পুড়ে যাওয়া চিনি গলে বিভিন্ন ড্রেন ও মাটি চুইয়ে নদীতে পড়ছে। এতে কিছু জায়গায় নদীর পানির রঙ বদলে গিয়েছে। রহমান নামে স্থানীয় এক সাম্পান মাঝি বলেন, গতকাল বিকেল থেকে পোড়া চিনি নদীর পানিতে মিশছে।

স্থানীয় জেলেরা জানান, নদীর যেসব এলাকায় পোড়া চিনি মিশছে, সেখানে পানির রঙ বদলে যাচ্ছে। তবে, এর প্রভাবে কোনো মাছ মারা যাচ্ছে কিনা তা নিশ্চিত করে তারা বলতে পারেননি।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুল হাসান পোড়া চিনি নদীর পানিতে মিশে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। পানি পরীক্ষার জন্য পাঠিয়েছি।

পোড়া চিনি নদীর পানিতে মিশলে পরিবেশের কী ক্ষতি হতে পারে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নদীর পানির ইকোসিস্টেমে প্রভাব পড়তে পারে। বিশেষ করে পানিতে দ্রবীভূত অক্সিজেন এতে কমে যাবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নদী গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, চিনি একটা রাসায়নিক পদার্থ। চিনি গলে নদীর পানিতে মিশলে নদীর পানির জীব-বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে।

তবে, পোড়া চিনি নদীর পানিতে মেশার বিষয়টি নাকচ করে এস আলম গ্রুপের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) আখতার হাসান বলেন, পোড়া চিনি এস আলমের নিজস্ব জমিতে ডাম্পিং করা হচ্ছে। চিনি গলে নদীতে যাওয়ার শঙ্কা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com