1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বী সেলুন ব্যবসায়ীর ইসলাম গ্রহণ

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শ্রী গণেশ নামে এক সেলুন ব্যবসায়ী। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম রেখেছেন মো. নাসির হোসাইন।

গতকাল রোববার (২৫ অক্টোবর) নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের মার্কাজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওবায়দুল হক তাঁকে কালিমা পাঠ করান।

নও মুসলিম নাসির হোসাইন শহরের আড়াইআনী বাজারে ‘তিথি হেয়ার ড্রেসার’ নামে একটি সেলুন পরিচালনা করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের ফেসবুক আইডির নামও পরিবর্তন করে ‘মো. নাসির হোসাইন’ রেখেছেন তিনি।

ইসলাম ধর্ম গ্রহণের কারণ জানতে চাইলে নাসির হোসাইন বলেন, ‘ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য, বই ও ওয়াজ শুনে আমি আকৃষ্ট হই। এরপর আমার কাছে মনে হয়েছে, ইসলাম ধর্ম সত্য ও সুন্দর। তাই আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com