1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

করোনা: দেশে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

ঢাকা : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৫ জন। এর মধ্যে ঢাকার ভেতরে (শহরে) ৬ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন।

নাসিমা সুলতানা জানান, মারা যাওয়াদের মধ‌্যে ৬ জনের বয়স ৬০ বছরের বেশি, ৪ জন ৫১-৬০ বছরের মধ্যে, ২ জন ৪১-৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১-২০ এর মধ্যে।  শেষ  ব্যক্তি (১১-২০ বছর) ক্যান্সার আক্রান্ত ছিলেন।

এর মাধ‌্যমে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ১৯৯ জন মারা গেছেন।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ৭০৬ জন নতুন রোগীসহ মোট শনাক্ত রোগী ১২ হাজার ৪২৫ জন। তবে এ সময় তিনি করোনায় মারা যাওয়ার কোনো তথ‌্য জানাননি।

পরে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ জন মারা যাওয়ার কথা উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com