1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু নতুন আক্রান্ত ৭০৯

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে  ২০৬ জনের মৃত্যু হলো।

এছাড়া একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। যার মাধ্যমে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ১৩৪ জনে।

শুক্রবার (০৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টা ৫ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭০৯ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এছাড়া নতুন ১৯১ জনের মাধ‌্যমে সুস্থ হয়েছেন ২ হাজার ১০১ জন।

নাসিমা সুলতানা জানান, এখন ৩৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। নতুন যুক্ত হয়েছে নারায়ণঞ্জের ৩০০ শয্যা হাসপাতালের ল্যাব।

তথ‌্য-উপাত্ত তুলে ধরে তিনি জানান, বয়সের হিসাবে মারা যাওয়াদের মধ্যে ৯০ বছরের ওপরে এক জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুই জন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১০৩ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ৮৭৪ জন।

এর আগে বৃহস্পতিবার (০৭ মে) তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়। ওই সময়ে নতুন করে আক্রান্ত হন ৭০৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com