1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জাতিসংঘে পূর্ণ সদস্য হওয়ার যোগ্যতার স্বীকৃতি পেলো ফিলিস্তিন

  • আপডেট টাইম :: শনিবার, ১১ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে ফিলিস্তিনের অধিকার সম্প্রসারণের প্রস্তাবটি শুক্রবার ব্যাপক ভোটে পাস হয়েছে। এর মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হওয়ার যোগ্য বলে স্বীকৃতি দিলো। প্রস্তাবে একইসঙ্গে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার বিষয়টি নিরাপত্তা পরিষদকে ‘অনুকূলভাবে পুনর্বিবেচনা করার জন্য’ সুপারিশ করেছে।

প্রস্তাবের পক্ষে ১৪৩টি দেশ পক্ষে ভোট দিয়েছে, নয়টি বিপক্ষে ভোট দিয়েছে এবং ২৫টি দেশ ভোটদানে বিরত ছিল।

গত এপ্রিলে জাতিসংঘে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ভেটো দেয় ওয়াশিংটন। অথচ খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ সুপারিশ করেছিল।

শুক্রবার ভোটের আগে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, ‘আমরা শান্তি চাই, স্বাধীনতা চাই। হ্যাঁ ভোট ফিলিস্তিনের অস্তিত্বের পক্ষে একটি ভোট, এটি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়।… এটি শান্তিতে বিনিয়োগ।’

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত রবার্ট উড ভোটের পরে সাধারণ পরিষদে বলেছেন, ‘আমাদের ভোট ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতাকে প্রতিফলিত করে না; আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে, আমরা একে সমর্থন করি এবং একে অর্থপূর্ণভাবে এগিয়ে নিতে চাই। তা সত্ত্বেও এটি একটি স্বীকৃতি যে রাষ্ট্রত্ব শুধুমাত্র এমন একটি প্রক্রিয়া থেকে আসবে যাতে পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনা থাকবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com