1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মুশফিক-মোসাদ্দেকদের ব্যাটের নিলাম শুরু হচ্ছে আজ

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২০

স্পোর্টস ডেস্ক : দেশের প্রথম অনলাইন নিলাম “স্পোর্টস ফর লাইফ” শুরু হবে আজ শনিবার ৯ই মে রাত ১০ টায় ক্রিকেটার মুশফিক ও অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ টাইগার আকবর আলীর অংশগ্রহণে স্পোর্টস ফর লাইফ (Sports for Life) ফেসবুক পেজে এক লাইভ অনুষ্ঠানে। এই নিলাম চলবে আগামী বুধবার ১৪ই মে রাত ১০টা পর্যন্ত।

উক্ত নিলামে থাকবে শ্রীলংকার বিরুদ্ধে ২০১৩ সালে বাংলাদেশী ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের প্রথম ২০০ রান করা ব্যাটটি। সাথে থাকবে মোসাদ্দেক হোসেনের ২০১৯ সালে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে ২৭ বলে ৫২ রান করা ম্যাচ জেতানো ব্যাট, বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর অনুর্ধ ১৯ বিশ্বকাপ এর ফাইনালে ব্যবহার করা জার্সি ও গ্লাভস এবং নাঈম শেইখ এর ইন্ডিয়ার বিরুদ্ধে ৮১ রান করা ব্যাটটি। এ ছাড়াও থাকবে, দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক জসিম উদ্দিনের সংগ্রহ থেকে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী বাংলাদেশী সকল ক্রিকেটারদের ছবি ও অটোগ্রাফযুক্ত ব্যাট এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অটোগ্রাফযুক্ত ক্যাপ।

“স্পোর্টস ফর লাইফ” করোনাকালে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট-এর একটি সামাজিক উদ্যোগ। উদ্যোগটি যৌথ ভাবে পরিচালনা করছে খেলাধুলা ব্যবস্থাপনা বিষয়ক প্রতিষ্ঠান নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট, ই-কমার্স সংস্থা পিকাবো ও বিশ্বের বৃহত্তম উন্নয়ন সংস্থা ব্র্যাক। নিলাম থেকে অর্জিত অর্থের একটি অংশ চলে যাবে ব্র্যাক এর মাধ্যমে করোনাকালে বিপর্যস্ত পরিবারদের সহায়তায় ও বাকি অংশ খেলোয়াড়রা দান করবেন তাদের আসে-পাশে বিভিন্ন মানুষের সহায়তায়।

উল্লেখ্য যে, নিউজক্রিকেট২৪.কম দেশের প্রথম অনলাইন নিলাম “স্পোর্টস ফর লাইফ”-এর মিডিয়া পার্টনার।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com