1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংকে মিলেছে আনারের মরদেহের খণ্ডাংশ

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ মে, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আনার আজীমকে সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে হত্যা করা হয় বলে সন্দেহ করা হচ্ছে, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ভারতে বাংলাদেশের গোয়েন্দা দলের প্রতিনিধি উপকশিশনার (ডিসি) মো. আ. আহাদ। তবে এগুলো আনারের মরদেহের খণ্ডাংশ কি না, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার বিকেলে কলকাতা পুলিশ ভবনটির স্যুয়ারেজ লাইনের পাইপ ও সেপটিক ট্যাংকে মরদেহের খণ্ডাংশের খোঁজে অভিযান চালায়।

এ বিষয়ে ডিসি মো. আ. আহাদ বলেন, আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদে ওই ফ্ল্যাটে বাথরুমে ফ্ল্যাশের মাধ্যমে আনারের মরদেহের খণ্ডাংশ ফেলানোর তথ্য পাওয়া যায়। এরপর ভারতে এসে তারা ওই ফ্ল্যাটটি পরিদর্শন করেন।

তিনি বলেন, ‘ভারতে এসে আমরা ভারতীয় পুলিশকে পরামর্শ দিই বাথরুমের পাইপ ভেঙে ট্যাংক দেখতে। এরপর তারা জানিয়েছে, পাইপ থেকে কিছু মরদেহের খণ্ডাংশ পাওয়া গেছে। তবে সেটি এমপি আনারের মরদেহের খণ্ডাংশ কি না, তা নিশ্চিত করেননি তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com