1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

এক আবেদনে সব বিসিএসে অংশগ্রহণের সুযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জুন, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় আবেদনকারী চাকরিপ্রার্থীদের আইডি দেওয়ার পরিকল্পনা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মাধ্যমে প্রার্থীরা চাকরির বয়স থাকা পর্যন্ত এক আবেদনেই সব বিসিএসে অংশ নিতে পারবেন। ৪৭তম বিসিএস থেকে এই আইডি দেওয়ার পরিকল্পনা রয়েছে পিএসসির।

গতকাল মঙ্গলবার (৪ জুন) পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমাতে তাদের একটি আইডি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তারা একবারই আবেদন করবেন। কিন্তু প্রার্থীর চাকরির বয়স থাকা পর্যন্ত সব বিসিএসে অংশ নিতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘চাকরিপ্রার্থীরা প্রতিটি বিসিএসে আলাদা আলাদা আবেদন করেন।কিন্তু প্রতিবারই একই তথ্য পূরণ করেন। এটি সময়সাপেক্ষ বিষয়। তাই নতুন এ পদ্ধতি চালু হলে চাকরিপ্রার্থীদের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে।’

পিএসসি সূত্রে জানা যায়, ৩৮তম বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী।৪০তম বিসিএসে ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। ৪১তম বিসিএসে রেকর্ডসংখ্যক ৪ লাখ ৭৫ হাজার প্রার্থীর আবেদনপত্র জমা পড়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। সর্বশেষ ৪৬তম বিসিএসের ৩ লাখ ৩৮ হাজার প্রার্থী আবেদন করেন।

বিসিএসের প্রার্থী বাছাই করা হয় তিন ধাপে। ধাপগুলো হলো : প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা। প্রথম ধাপে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা মোট ১১০০ নম্বরের (জেনারেল ও টেকনিক্যাল ক্যাডারের জন্য) লিখিত পরীক্ষায় অংশ নেয়। তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com