1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নকলা (শেরপুর) : নানা বাড়ি বেড়াতে এসে ইট বোঝাই অটো ভ্যানের চাকার নিচে পড়ে মারা গেছে আসিফ নামে দুই বছর বয়সী এক শিশু।

শুক্রবার (২৬ জুন) দুপুরে শেরপুরের নকলা উপজেলার পূর্ব চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসিফ একই উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমাড়ী এলাকার মিনাল হোসেন জয়ের ছেলে।

পুলিশ জানায়, মায়ের সাথে নানা বাড়ি পূর্ব চিথলিয়ায় বেড়াতে আসে শিশু আসিফ। এসময় বাড়ির সামনে ইট বোঝাই একটি অটো ভ্যান দাড় করানো ছিল। শিশু আসিফ ওই ভ্যান গাড়িতে খেলতে গেলে অসাবধানতাবশত ভ্যানটি চালু হয়ে যায়। এসময় ভ্যানের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় আসিফ। পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com