1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন রোনালদো

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুন, ২০২৪

স্পোর্টস ডেস্ক : রোনালদোর কাছে বয়স কেবল একটি সংখ্যা। সেটা আবারও প্রমাণ করলেন পর্তুগিজ তারকা। ইউরোতে মাঠে নামার আগে আরেকটি মাইলফলক ছুঁলেন তিনি। অনন্য কীর্তি গড়ে ছাড়িয়ে গেলেন ব্রাজিলের কিংবদন্তি পেলেকে। দলের সেরা তারকার উজ্জ্বল দিনে দাপুটে জয়ে ইউরোর প্রস্তুতি সারলো পর্তুগাল।

মঙ্গলবার (১১ জুন) রাতে প্রীতি ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচে জোয়াও ফেলিক্স দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন রোনালদো। এই জোড়া গোলেই পেলেকে ছাড়িয়ে যান ৩৯ বছর বয়সী তারকা।

ম্যাচের অষ্টাদশ মিনিটে ডান দিক থেকে ব্রুনো ফার্নান্দেসের পাস বক্সে পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শট নেন ফেলিক্স, সবাইকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায় বল। এরপর ৫০তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ছুঁয়ে ফেলেন পেলেকে।

এই গোলের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টানা ২১ বছর গোলের কীর্তি গড়লেন রোনালদো। পর্তুগাল মূল দলের হয়ে তার অভিষেক ২০০৩ সালে, পরের বছর পান প্রথম গোলের দেখা, সেই থেকে গোল করেছেন প্রতি বছর।

১০ মিনিট পর আরেকটি দারুণ গোলে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো। বাঁ দিক থেকে দিয়োগো জটার পাস বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এই গোল দিয়েই ছাড়িয়ে যান পেলেকে।

জার্মানিতে আগামী শুক্রবার পর্দা উঠবে এবারের ইউরোর। ১৯ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে পর্তুগাল। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও জর্জিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com