1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের প্রাণহানি

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জুন, ২০২৪
কক্সবাজার: ভারি বর্ষণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন রোহিঙ্গাসহ ৯ জন পাহাড় ধসে নিহত হয়েছে। নিহতদের মধ্যে রোহিঙ্গা স্বামী-স্ত্রী এবং স্থানীয় একজন স্কুলছাত্র রয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোহিঙ্গারা জানিয়েছে, মঙ্গলবার রাতভর বৃষ্টি হয়েছে। ভোর রাতের দিকে ক্যাম্পগুলোর পাহাড়ি পাদদেশের মাটি ধসে পড়তে থাকে। এতে তিনটি ক্যাম্পে মৃত্যুর ঘটনা ঘটে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘আমি ক্যাম্পগুলো পরিদর্শনে যাচ্ছি। বেলা ১১টা পর্যন্ত মোট ৯ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এর মধ্যে পাহাড়ধসে উখিয়ার বালুখালী ৯ নম্বর ক্যাম্পে স্বামী-স্ত্রীসহ আটজন মারা গেছেন।’

তিনি আরো বলেন, পাহাড়ধসের ঘটনায় স্থানীয় একজন স্কুলছাত্রও প্রাণ হারিয়েছে। সেই সঙ্গে পাহাড়ধসে ৮ ও ১০ নম্বর ক্যাম্পে আরো ৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুল করিম (১২) নামের একজন স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। আবদুল করিম থাইনখালী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানিয়েছে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com