1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’

নেপালে ভূমিধসে শিশুসহ নিহত ৯

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম নেপালে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে তিন শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আজ শনিবার দেশটির সরকারি এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ অ্যান্ড রিডাকশন ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র ডিজান ভাট্টরাই জানিয়েছেন, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি জেলার মালিকা গ্রামে ভূমিধসের সময় একটি পরিবারের পাঁচজন সদস্য ঘুমিয়ে ছিলেন। .

ভট্টরাই রয়টার্সকে বলেন, ‘পাঁচজনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।’

এছাড়া, পার্শ্ববর্তী স্যাংজা জেলায় এক নারী ও তার তিন বছরের মেয়ে ভূমিধসের ঘটনায় মারা গেছেন। অন্যদিকে, গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসের ঘটনায় দুজন নিহত হয়েছেন।

জুনের মাঝামাঝি সময় থেকে নেপালে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে ভূমিধস, বন্যা এবং বজ্রপাতে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন মারা গেছেন। সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশটিতে বৃষ্টিপাত অব্যাহত থাকে।

বর্ষা মৌসুমে পার্বত্য নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যা সাধারণ ঘটনা, প্রতি বছর শত শত লোক মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com