1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

করোনার প্রভাবে ‘এইডস’ এ মারা যেতে পারে ১০ লাখ মানুষ : হু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে ব্যতিব্যস্ত গোটা বিশ্ব। করোনা নিয়ন্ত্রণ করতে গিয়ে এইডস ও যক্ষ্মার মতো অন্যান্য জটিল রোগের চিকিৎসা ব্যহত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও ইউএনএইডস এর নতুন এক গবেষণায় দেখা গেছে করোনাভাইরাসের প্রভাবে এইডস সম্পর্কিত রোগে সাব-সাহারান আফ্রিকায় (সাহারা নিম্ন আফ্রিকা) ২০২০-২০২১ সালের মধ্যে অতিরিক্ত ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

তাতে ২০০৮ সালে ঐ অঞ্চলে এইডস সম্পর্কিত রোগে মারা যাওয়া সর্বোচ্চ ৯ লাখ ৫০ হাজারের রেকর্ড ছাড়িয়ে ১০ লক্ষাধিক মানুষের মৃত্যু হতে পারে। আর এটার প্রভাব থাকতে পারে পরবর্তী পাঁচ-ছয় বছর।

হু জানিয়েছে করোনা নিয়ন্ত্রণ করতে গিয়ে বিভিন্ন হাসপাতালে এইডস সম্পর্কিত রোগীদের জীবন বাঁচানোর জরুরি থেরাপি ‘এন্টিরেট্রোভাইরাল থেরাপি’ দেওয়া যাচ্ছে না। এভাবে যদি ছয় মাস চলে তাহলে ওই অঞ্চলে অতিরিক্ত ৫ লাখ মানুষের মৃত্যু হবে। পাশাপাশি এইডস নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য যে তহবিল রয়েছে সেটার টাকাও করোনাভাইরাসের পেছনে ব্যয় হওয়ার শঙ্কা রয়েছে।

হু ও ইউএনএইডস এর পাঠানো যৌথ বিবৃতি থেকে জানা যায়, ২০১৮ সাব-সাহারান আফ্রিকায় ২ কোটি ৫৭ লাখ মানুষ এইডসে আক্রান্ত ছিলো। তার মধ্যে ১ কোটি ৬৪ লাখ মানুষ নিয়মিত ‘এন্টিরেট্রোভাইরাল থেরাপি’ নিতো। সে বছর ওই অঞ্চলে ৪ লাখ ৭০ হাজার মানুষ এইডস সম্পর্কিত রোগে মারা গিয়েছিল।

এই অতিরিক্ত ৫ লাখ মানুষের মৃত্যু ঠেকাতে পারে করোনাভাইরাস পরীক্ষার কিট সহজলভ্য করা। করোনার চিকিৎসা সহজলভ্য করা। হাসপাতালগুলোতে করোনার পাশাপাশি অন্যান্য জটিল রোগে আক্রান্তদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করার মাধ্যমে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com