1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ধস, নিহত ১১

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুলাই, ২০২৪

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভারী বৃষ্টিপাতের কারণে অবৈধ একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১৯ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় কর্তপক্ষের বরাত দিয়ে সোমবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।

গোরোন্তালো প্রদেশের অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার মুখপাত্র আফিফুদ্দিন ইলাহুদে বলেন, প্রায় ৩৫ জন গ্রামবাসী রোববার (৭ জুলাই) গোরোন্তালো প্রদেশের প্রত্যন্ত হাড় বোলাঙ্গো জেলার একটি ছোট সোনার খনিতে খনন কাজ করছিলেন, এসময় ভূমিধসে আশেপাশের পাহাড়ের টন টন কাদা তাদের চাপা দেয়।

তিনি আরও বলেন, নিখোঁজদের সন্ধানে ১৬৪ জন উদ্ধারকর্মীকে মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে নেমেছে।

ইন্দোনেশিয়ায় ক্ষুদ্র সোনার খনিগুলো নিষিদ্ধ। কিন্তু গ্রামাঞ্চলে অবাধে এসব সোনার খনিতে কাজ চলে। নিয়ন্ত্রণের অভাব ও দুর্বল অবকাঠামো দিয়ে তৈরি এসব খনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com