1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’

নেপালে নদীতে বাস ভেসে নিখোঁজ ৬৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভারী বর্ষণের কারণে ভূমিধসে মহাসড়কে থাকা দুটি বাস নদীতে ভেসে গেছে। এ ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ হয়েছে বলে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে নারায়ণঘাট-মুগলিং মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। একটি বাস রাজধানী কাঠমান্ডু থেকে দক্ষিণ নেপালের রাউতাহাট জেলার গৌড়ের দিকে যাচ্ছিল এবং অন্যটি দক্ষিণ বীরগঞ্জ থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল।

জেলা কর্মকর্তা খিমানন্দ ভুসাল এএফপিকে জানিয়েছেন, চিতওয়ান জেলায় দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

ভুসাল জানান, বাস দুটিতে অন্ততপক্ষে ৬৬ জন যাত্রী ছিল। ত্রিশূলী নদীতে ভেসে যাওয়ার আগে বাস থেকে তিন যাত্রী বের হয়ে আসতে সক্ষম হন।

তিনি বলেন, ‘আমরা মোট সংখ্যা সম্পর্কে নিশ্চিত নই। কারণ বাসগুলো রাস্তায় আরও যাত্রী তুলে থাকতে পারে। নদীতে স্রোত তীব্র হয়েছে এবং এখনও কাউকে পাওয়া যায়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com