1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি যুগ্মসচিব শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকণ্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

২০ লাখ কোটি রুপির প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন মোদী

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার সংকট কাটিয়ে উঠতে মঙ্গলবার (১২ মে) রাতে ২০ লাখ কোটি রুপির প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। যা দেশটির জিডিপি’র ১০ শতাংশ। পাশাপাশি ১৮ মে থেকে চতুর্থধাপে লকডাউন করার ঘোষণা দেন। অবশ্য এই ধাপে লকডাউনের কড়াকাড়ি কিছুটা শিথিল করা হবে।

মোদি বলেন, ‘রাজ্যগুলোর সঙ্গে আলোচনা করে ১৮ মে’র আগে চতুর্থ ধাপের লকডাউনের বিস্তারিত জানানো হবে। করোনা আমাদের মধ্যে অনেক দিন থাকবে। তাই বলে আমাদের জীবন করোনা দ্বারা আবর্তিত হতে পারে না। আমরা মাস্ক পরবো, দুই গজ দূরত্ব (৬ ফুট) বজায় রাখবো। করোনাকে আমাদের জীবনের গতিপথ বদলে দিতে দেব না।’

২০ লাখ কোটি রুপি কোথায় কোথায় ব্যবহৃত হবে সে বিষয়ে মোদি বলেছেন, ‘এই প্যাকেজ থেকে মূলত ভূমি, শ্রমিক, লিকুইডিটি অ্যান্ড ল, ক্ষুদ্র ব্যবসা, শ্রমজীবি মানুষ ও কৃষকদের সহায়তা করা হবে।’

মূলত বিভিন্ন সেক্টরের অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যবহৃত হবে এই প্যাকেজ। যেটার মধ্যে থাকবে কটেজ ইন্ডাস্ট্রি, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টাইপ্রাইজ ও অন্যান্য শিল্প।

আগামীকাল থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্যাকেজের বিস্তারিত জানাতে শুরু করবেন।

করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার ৪০০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com