1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’

বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে বড় ধাক্কা ‘ইন্ডিয়া’র

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিরোধীদলীয় জোট ‘ইন্ডিয়া’ শনিবার সাতটি রাজ্যে ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনে ১০টিতে জয়লাভ করেছে। অন্যদিকে গত মাসে কেন্দ্রীয় সরকারে রেকর্ড তৃতীয় মেয়াদে ফিরে আসা বিজেপি মাত্র দুটি আসন জিতেছে। গত লোকসভা নির্বাচনে এ জোট বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিল।

কংগ্রেস, তৃণমূল কংগ্রেস (টিএমসি), আম আদমি পার্টি (আপ) ও দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) হলো ইন্ডিয়া জোটের দল, যারা বুধবার পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্য প্রদেশ, বিহার ও তামিলনাড়ুতে অনুষ্ঠিত উপনির্বাচনে প্রার্থী দিয়েছে।

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর দেহরা আসনে জয়লাভ করেছেন। সেই সঙ্গে কংগ্রেস নালাগড় আসন জিতে তাদের অবস্থান আরো শক্তিশালী করেছে।

তিনি আরো বলেন, ‘হিমাচলের মানুষ ২০২২ সালে আমাদের ৪০টি আসন দিয়েছিল। অতীতে রাজ্যের রাজনীতিতে যে ধরনের চোরাশিকার হয়েছিল, তার জন্য মানুষ উপযুক্ত জবাব দিয়েছে।

তামিলনাড়ুতে ডিএমকের আনিউর শিবা প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে বিক্রভান্দি বিধানসভা আসনে জয়ী হয়েছেন। কংগ্রেস উত্তরাখণ্ডের দুটি আসনেই জিতেছে, আর বিজেপির কমলেশ প্রতাপ শাহি মধ্য প্রদেশের অমরওয়ার আসনে জিতেছে।

স্থানীয় সময় শনিবার সকালে সাতটি রাজ্যজুড়ে ১৩টি বিধানসভা আসনের ভোট গণনা শুরু হয়। এর আগে বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

এই উপনির্বাচনগুলো ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর প্রথম ভোট। লোকসভা ভোটে বিজেপি ২৪০টি আসনে জয়লাভ করেছিল, যা সংখ্যাগরিষ্ঠতার থেকে ৩২টি কম। এনডিএ অবশ্য ২৯৩ আসন জিতে লোকসভার মোট আসন সংখ্যার অর্ধেক, অর্থাৎ ২৭২ অতিক্রম করেছিল। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩২টি আসন জিতেছিল।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com