
আন্তর্জাতিক ডেস্ক : কারাগার থেকে মুক্তি আপাতত অসম্ভবই হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির জন্য। শনিবার ইদ্দত মামলায় ইসলামাবাদের একটি আদালতে দুজনকে খালাস দেওয়ার কয়েক ঘন্টা পরে নুতন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)।
এনএবির উপ-পরিচালক মহসিন হারুন ডন ডটকমকে জানিয়েছেন, ইমরান ও বুশরা বিবিকে নতুন তোশাখানা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ইদ্দত মামলায় তাদের দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে ইমরান এবং তার স্ত্রীর দায়ের করা আপিল গ্রহণ করেন। আপিলে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে খালাস দেওয়া হয়।
ইমরানকে অবশ্য বর্তমান পিএমএল-এন সরকার মুক্তি দিতে রাজী নয়, তা আগেই জানিয়েছিল। বর্তমান সরকার খোলামেলাই বলেছে তারা ২০২৯ সাল পর্যন্ত ইমরানকে কারাগারে রাখতে চান।