
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে, পেনসিলভানিয়ায় ট্রাম্পের জনসভায় হামলাকারীর নাম থমাস ম্যাথু ক্রুকস। ২০ বছর বয়সী থমাস ম্যাথু ক্রুকস পেনসিলভানিয়ার বেথাল পার্কের বাসিন্দা।
এফবিআই আরও জানিয়েছে, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনও হামলার কারণ জানা যায়নি। তদন্ত এখন চলমান বলে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।