1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলাপাড়ায় পূবালী ব্যাংকের ৪৮২তম শাখার উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় “সাফল্যের অগ্রযাত্রায় পূবালী ব্যাংক” শ্লোগানকে সামনে রেখে দেশের সবচেয়ে বৃহত্তম বেসরকারী ব্যাংক পূবালী ব্যাংকের ৪৮২ তম শাখার শুভ উদ্ধোধন হয়েছে। রবিবার বেলা ১১টায় পৌর শহরের উপজেলা সড়কস্থ রুবী কটেজ’র ২য় তালায় ফিতা কেটে এ ব্যাংকের উদ্ধোধন করা হয়।
মাওলানা মাসুম বিল্লাহর কোরআন তেলোয়াতের মাধ্যমে উদ্ভোধনী অনুষ্ঠান শুরু হয়। কলাপাড়া শাখা পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মোশাারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বরিশাল অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মনজুরুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, কলাপাড়া উপজেলা মানবাধিকার সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার, মোজাহার উদ্দিন বিশ্বাস অর্নাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, নাগরিক ঐক্যের আহ্বায়ক নাসির তালুকদার ও উপস্থিত সুধীবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন নুর আলম, শোয়েবুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মরহুম হাজী নজীর আহমেদের রুহের মাগফেরাত ও অসুস্থ সাংবাদিক অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপুর আবোগ্য মুক্তি এবং ব্যাংকের উত্তোরত্তর শ্রীবৃদ্ধিসহ সকলের জন্য দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com