1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৭

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণের সীমান্ত শহর রাফাহতে ইসরায়েলি বাহিনী একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে। সেখানে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। কাছাকাছি খান ইউনিসে ইসরায়েলি হামলায় স্বামী, স্ত্রী ও তাদের দুই সন্তান নিহত হয়েছে। রাতে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত এবং ২৬ জন আহত হয়েছে।

তাঁবুতে বসবাসকারী প্রত্যক্ষদর্শী তাহরির মাটির বলেন, ‘গাড়িটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, রক্ত ​​ঝরছিল এবং আমাদের তাঁবুতে আঘাত হানা হয়েছিল। শহীদদের রাস্তায় ফেলে রাখা হয়েছিল। আমরা চিৎকার করেছিলাম: আমাদের একটি অ্যাম্বুলেন্স দরকার।’

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাওয়াসির শরণার্থী এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আবাসনে বিমান হামলা হয়েছে। নুসিরাত ক্যাম্পে, পৃথক গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে। উত্তর গাজার শেখ জায়েদে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com