1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ১৮

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ১৯ আরোহী নিয়ে একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে ১৮ জন নিহত হয়েছেন। বুধবার (২৪ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সূর্য এয়ারলাইন্স পরিচালিত একটি বিমান পোখারা শহরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) প্রধান নিরাপত্তা কর্মকর্তা অর্জুন চাঁদ ঠাকুর জানিয়েছেন, বিমানটি দুজন ক্রু সদস্য এবং ১৭ জন প্রযুক্তিকর্মী নিয়ে বিমানের রক্ষণাবেক্ষণ খতিয়ে দেখতে পোখারা যাচ্ছিল।

বিমান থেকে যে আগুন লেগেছিল তা নিভিয়ে ফেলা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কাঠমান্ডু পোস্ট অনুসারে, দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিমানের পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com