1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ

জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : দলীয় চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। তার দল ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন কমলা হ্যারিস। বাইডেন সরে দাঁড়ানোর পর জনমত জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন কমলা। মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের জরিপে এমনটি দেখা গেছে।

গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করেন বাইডেন। এরপর সোমবার এবং মঙ্গলবার রয়টার্স পরিচালিত নতুন জরিপে দেখা যায়, কমলার জনপ্রিয়তা ৪৪ শতাংশ। অন্যদিকে ট্রাম্পের জনপ্রিয়তা ৪২ শতাংশ।

এর আগে গত ১৫-১৬ জুলাই রয়টার্সের জরিপে ট্রাম্প এবং কমলা উভয়ের জনপ্রিয়তা ৪৪ শতাংশ ছিল। তার আগে গত ১-২ জুলাইয়ের জরিপে ট্রাম্প এক শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।

ট্রাম্পের প্রচার শিবিরের এক কর্মকর্তা কমলার জনপ্রিয়তা বেড়েছে এমন যেকোনো জরিপের ফল প্রত্যাখ্যান করেছেন। তার যুক্তি হলো, কমলা নতুন প্রার্থী হওয়ায় ব্যাপক মিডিয়া কভারেজের কারণে জনপ্রিয়তা সাময়িকভাবে বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ জুলাই পেনসিলভানিয়াতে এক জনসভায় ট্রাম্পের ওপর হামলা ও পরের দিন রিপাবলিকান দলের মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার নাম আনুষ্ঠানিক ঘোষণার পর, ট্রাম্পের জনপ্রিয়তা ব্যাপক বাড়বে বলে আশা করা হয়েছিল। কিন্তু জরিপে তেমন কোনো লক্ষণ দেখা যায়নি।

জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে প্রায় ৫৬ শতাংশের মতে, ৫৯ বছর বয়সী কমলা মানসিকভাবে তীক্ষ্ণ ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। অন্যদিকে একই কথা ট্রাম্পের ক্ষেত্রে বলেছেন ৪৯ শতাংশ ভোটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com