1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

পুরো আগস্ট মাসে কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কর্মসূচির অংশ হিসেবে সব শিক্ষক-কর্মচারীদের মাসব্যাপী কালো ব্যাচ ধারণ করতে হবে।

বুধবার (৩১ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জন্য কোনো কর্মসূচি দেওয়া হয়নি। চিঠিতে বলা হয়েছে, অন্যান্য কর্মসূচি পরে জানানো হবে।

এতে আরো বলা হয়েছে, আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  মাউশি অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করার জন্য নির্দেশ দেওয়া হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com