1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে ২৫ বছরের চলাচলের রাস্তা বন্ধ: অবরুদ্ধ হতদরিদ্র পরিবার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এতে একটি হতদরিদ্র পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাবরুনা ইউনিয়নের চান্দাপাড়া গ্রামে প্রায় ২৫–৩০ বছর ধরে একটি রাস্তা ব্যবহার করে আসছিলেন মুক্তার আলী ও আশপাশের কয়েকটি পরিবার। সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে একই গ্রামের নুরুজ্জামান ওই রাস্তাটি বাঁশের বেড়া ও খুঁটি দিয়ে বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে।

এতে মুক্তার আলীর পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। পরিবারটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তারা ওই রাস্তা ব্যবহার করে আসলেও হঠাৎ করে তা বন্ধ করে দেওয়ায় তাদের দৈনন্দিন চলাচল, কৃষিকাজ ও জীবিকা নির্বাহে চরম বিঘ্ন ঘটছে।

ভুক্তভোগী জায়েদা খাতুন বলেন, “প্রায় ৩০ বছর ধরে আমরা এই রাস্তা ব্যবহার করছি। এখন হঠাৎ করে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা খুব কষ্টে আছি।”

স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবিজল ইসলাম ওস্তাদ জানান, ওই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ যাতায়াত করতেন। রাস্তা বন্ধ করে দেওয়ায় একটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছে পুলিশ। সংশ্লিষ্ট বিট পুলিশিং কর্মকর্তা উপ-পরিদর্শক মোর্শেদ আলম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com