1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলায় ভেজাল আইসক্রিম কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বিক্রির অভিযোগে শেরপুরের নকলায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে ভেজাল আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান মধ্যপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com