1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

চীনে আবারো ছড়াচ্ছে করোনা, লকডাউন ঘোষণা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের আতুরঘর চীনের উত্তর-পূর্বের জিলিন প্রদেশের জিলিন শহরে নতুন করে ৬ জন করোনা আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২১। দুই সপ্তাহ আগে শহরটিতে করোনা ধরা পরার পর দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। কমিউনিটি সংক্রমণ শুরু হওয়ার শঙ্কায় লকডাউন ঘোষণা করা হয়েছে জিলিন শহরে।

বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, থিয়েটার, ইন্টারনেট ক্যাফে, পার্লার ও গণসৌচাগার। জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দূরপাল্লার রেল ও বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

জিলিন শহরের ভাইস-মেয়র গেই ডংপিং বুধবার (১৩ মে) বলেছেন, ‘বর্তমান সংক্রমণ খুবই মারাত্মক ও জটিল। দ্রুত ছড়িয়ে পড়ে। সে কারণে বড় রকমের ঝুঁকি রয়েছে। মহামারি এই ভাইরাসের সংক্রমণ রুখতে আমরা পদক্ষেপ নিয়েছি এবং সেগুলো বাস্তবায়ন করতে শুরু করেছি।’

এখন যদি কেউ জিলিন শহর ছাড়তে চায় তাহলে তাকে করোনার নেগেটিভ রিপোর্ট দেখিয়ে ছাড়তে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com