1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

স্লোভেনিয়ায় আনুষ্ঠানিকভাবে মহামারির শেষ ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস মহামারির শেষ ঘোষণা করলো স্লোভেনিয়ান সরকার। প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে এই সিদ্ধান্ত নিলো স্লোভেনিয়া। গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন ৭ জনের কম নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিল।

সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, অন্য ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো থেকে কেউ স্লোভেনিয়ায় এলে এখন আর অন্তত ৭ দিনের জন্য কোয়ারেন্টাইনে যেতে হবে না। তবে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর পর্যটকদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকছে।

বিস্তারিত না জানিয়ে সরকার বলেছে, সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে নাগরিকদের কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। ইনডোর পাবলিক প্লেসে মাস্ক পরতে হবে, অন্তত ৫ ফুট দূরত্ব বজায় রাখতে হবে এবং পাবলিক প্লেসে ঢোকার আগে হাত জীবাণুমুক্ত করতে হবে।

২০ লাখ মানুষের দেশে এখন পর্যন্ত ১ হাজার ৪৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১০৩ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com