1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

স‌রি‌য়ে দেওয়া হ‌চ্ছে বিভাগীয় ক‌মিশনার ও ডিসিদের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : সি‌নিয়র স‌চিব, স‌চিব ও স‌চিব পদ মর্যাদার কর্মকর্তাদের বি‌ভিন্ন মন্ত্রণাল‌য়, দপ্তর ও সংস্থার প্রধা‌নের পদ থে‌কে স‌রিয়ে দেওয়ার পর এবার দে‌শের বি‌ভাগীয় ক‌মিশনার ও জেলা প্রশাসক‌দেরও স‌রি‌য়ে দেওয়া হ‌চ্ছে। এসব পদে আস‌ছে প‌রিবর্তন। পর্যায়ক্রমে তা‌দের প্রত্যাহার করে তাদের জায়গায় নতুন বি‌ভাগীয় ক‌মিশনার ও ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে ব‌লে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূ‌ত্রে জানা গে‌ছে।

জানা গে‌ছে, বছ‌রের পর বছর ধ‌রে ব‌ঞ্চিত  কর্মকর্তা‌দের প্রাধান‌্য দি‌য়ে বিভাগীয় ক‌মিশনার ও জেলা প্রশাসক‌দের তা‌লিকা করা হ‌চ্ছে।পর্যায়ক্রমে তা‌দের নি‌য়োগ দেওয়া হ‌বে।

‌ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয় নো‌বেল জয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃ‌ত্বে অন্তর্বর্তীকালীন সরকা‌র।

ক্ষমতা গ্রহ‌ণের পরপরই বি‌ভিন্ন মন্ত্রণাল‌য়, দপ্তর ও সংস্থার সি‌নিয়র স‌চিব, স‌চিব ও স‌চিব পদমর্যাদার কর্মকর্তা‌দের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বা‌তিল করা হয়। ১৪ আগস্ট এক দিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া পদ-পদায়ন থেকে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে উপসচিব ও যুগ্ম সচিব পদে বড় পদোন্নতি দেওয়া হয়েছে। কারও দপ্তর বদ‌ল করা হ‌য়ে‌ছে। নতুন ক‌রে ব‌ঞ্চিত‌দের মধ‌্য থে‌কে স‌চিব, সি‌নিয়র স‌চিব করা হ‌য়ে‌ছে। তা‌দের মধ‌্য থে‌কে পদায়ন ক‌রে এসব শুন‌্য প‌দে বসা‌নো হয়। এভা‌বে পুর‌নোদের স‌রি‌য়ে নতুন‌দের নি‌য়োগ, বদ‌লি ও পদায়‌নের মধ‌্যদি‌য়ে প্রশাস‌নে সংস্কার কাজ শুরু হয়‌।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com