1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

তিন প্রতিষ্ঠানে এস আলমের ভ্যাট ফাঁকি ৩৫২১ কোটি টাকা

  • আপডেট টাইম :: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

অপরাধ ও দুর্নীতি ডেস্ক : চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের তিনটি শিল্প প্রতিষ্ঠান ৩৫২১ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। ২০১৯-২০ অর্থ বছর থেকে ২০২১-২২ অর্থ বছর পর্যন্ত তিন বছরে এই বিপুল পরমাণ ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

জরিমানাসহ বর্তমানে এস আলমের প্রদেয় ভ্যাটের পরিমান ৭ হাজার ২০০ কোটি টাকা। চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ভ্যাট কাস্টমস কমিশনারেট সূত্র জানায়, বিগত তিন অর্থ বছরে এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম ভেজিটেবল অয়েল ১ হাজার ৯১৭ কোটি টাকা, এস আলম সুপার এডিবল অয়েল ১ হাজার ৬২২ কোটি টাকা এবং চেমন ইস্পাত ১৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। বর্তমানে এনবিআর-এর জরিমানাসহ এস আলমের প্রদেয় ভ্যাটের পরিমান দাঁড়িয়েছে  ৭ হাজার ২০০ কোটি টাকা।

মূলত পণ্য বিক্রির তথ্য গোপন করে বা রিটার্নে কম বিক্রি দেখিয়ে তারা এই বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দিয়েছে বলে ভ্যাট কমিশনারেট তথ্য পেয়েছে। তিন শিল্প প্রতিষ্ঠানের উদঘাটিত ভ্যাট ফাঁকির এই তথ্য ছাড়াও একই গ্রুপের অন্তত আরও ১২টি প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির তদন্ত শুরু হয়েছে।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান জানান, এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলো ভ্যাট ফাঁকি তদন্ত করতে এসব প্রতিষ্ঠানের নিরীক্ষা করা হবে। নিরীক্ষার মাধ্যমে ভ্যাট ফাঁকির ঘটনা থাকলে তা বেরিয়ে আসবে। এ ছাড়া ফাঁকি দেওয়া ভ্যাট আদায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ভ্যাট কমিশনার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com