1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

বন্যার্তদের সহায়তায় সমন্বয় সেল গঠন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তায় সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সমন্বয় সেলটির তিনটি শিফটে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ২টা, দুপুর ২টা থেকে রাত ১০টা এবং রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. হারুন-অর-রশিদকে এই সেলের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্যোগকালীন যে কোনো ধরনের সহায়তা পেতে সংশ্লিষ্টজনের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত দেশের ১০ জেলা বন্যাকবলিত হয়েছে। এর মধ্যে কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর বাসিন্দারা আকস্মিক বন্যায় পড়েছে চরম দুর্ভোগে। তিন পার্বত্য জেলা—রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে পাহাড়ি ঢলের সঙ্গে যোগ হয়েছে পাহাড়ধসের ঘটনা। ডুবেছে চট্টগ্রাম নগরীর অনেক সড়ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com