1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম :: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

শনিবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে ইপিজেড মোড়ে শুরু হওয়া বিক্ষোভে কয়েকশ শ্রমিক অংশ নেন। এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সবশেষ বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এক্সেস শিওর নামে একটি কারখানার প্রায় ৪০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। এর প্রতিবাদে প্রায় ২০০ থেকে ২৫০ শ্রমিক সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ করছিল। দুপুর ২টার দিকে তারা ইপিজেড মোড়ে এসে সড়কে অবস্থান নেয়।

তিনি বলেন, বিক্ষোভকারীরা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com