1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

টাঙ্গুয়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

সিলেট : সুনামগঞ্জের তাহিরপুরে ব্যবহার নিষিদ্ধ বিপুল পরিমাণ কারেন্ট জাল ও কয়েক শতাধিক মাছ ধরার ছাঁই জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসনের তদারকিতে থাকা সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওরে শনিবার বেআইনিভাবে মাছ শিকারকালে বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ এসব কারেন্ট জাল ও বাঁশের চিপ দ্বারা তৈরী মাছ ধরার চাঁইগুলো জব্দ করা হয়।
জানা গেছে, টাঙ্গুয়ার হাওরে বেআইনিভাবে অনধিকার প্রবেশপূর্বক কয়েক দল জেলে মাছ শিকার করতে গেলে টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ জাল ও ছাঁইগুলো জব্দ করেন।
পরবর্তীতে সন্ধায় এসব কারেন্টজাল ও মাছ ধরার ছাঁইগুলো জনসম্মুখে হাওরেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও অভয়াশ্রম টাঙ্গুয়ার হাওরের জলাভুমিতে এ ধরনের কারেন্ট জাল ও চাঁই ব্যবহার করে অনধিকার প্রবেশ পুর্ভক মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ ও বেআইনি তাই জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিট্রেটগণ টাঙ্গুয়ার হাওরে বেআইনি মাছ ও পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করছেন।
– হাবিব সরোয়ার আজাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com