1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার

করোনা শতভাগ প্রতিরোধের অ্যান্টিবডি পাওয়া গেছে!

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বায়োটেক কোম্পানির বিজ্ঞানীরা এমন এক অ্যান্টিবডি খুঁজে পেয়েছেন, যা করোনাভাইরাসকে পুরোপুরি প্রতিরোধ করতে পারে। এই আবিষ্কারকে তারা ‘করোনাভাইরাসের নিরাময়’ হিসেবে অভিহিত করেছেন।

সান দিয়েগোভিত্তিক সোরেন্টো থেরাপিউটিকস নামক এই কোম্পানির দাবি, তাদের আবিষ্কার করা ‘এসটিআই-১৪৯৯’ নামক অ্যান্টিবডি, সুস্থ মানব কোষে করোনাভাইরাসের প্রবেশ আটকাতে শতভাগ কাজ করে। পেট্রি ডিশ পরীক্ষায় এমন বিস্ময়কর ফলাফল পাওয়া গেছে।

কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এক মাসের মধ্যে এই অ্যান্টিবডিটির ২ লাখ ডোজ তৈরি করা যাবে। ফলে কোভিড-১৯ রোগের ভ্যাকসিন যে সময়ে আবিষ্কার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে, তার আগেই এই অ্যান্টিবডির মাধ্যমে চিকিৎসা শুরু করা যেতে পারে। আর এটি এতটাই কার্যকর যে, শরীরে প্রয়োগ করার পর আর সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না।’

ফক্স নিউজকে সোরেন্টোর প্রধান নির্বাহী ডা. হেনরি জি বলেন, ‘আমরা জোর দিয়ে বলতে চাই যে, নিরাময় রয়েছে। এমন একটি সমাধান আছে যা শতভাগ কাজ করে। করোনা প্রতিরোধী এই অ্যান্টিবডি শরীরে দেয়া হলে আর সামাজিক দূরত্বের দরকার হবে না। নির্ভয়ে লকডাউন তুলে নেওয়া যাবে।’

তবে সোরেন্টো তাদের ল্যাব পরীক্ষায় মানব কোষে অ্যান্টিবডিটির প্রভাব পরীক্ষা করেছে। ফলে এটি মানব দেহে সংক্রমণকে কতটা প্রতিরোধ করতে পারবে সে সম্পর্কে কিছু বলেনি।

সোরেন্টোর বিজ্ঞানীরা দাবি করেন, ‘অ্যান্টিবডিটি নতুন করোনাভাইরাসটিকে মানুষের কোষে প্রবেশের শুরুতেই আটকে দেয়। কোষে প্রবেশ করতে বাধা দেওয়ায় ভাইরাসটি বাঁচতে পারে না।’

ডা. হেনরি বলেন, ‘ভাইরাস কোষ প্রবেশ করতে না পারলে প্রতিলিপি তৈরি করতে পারে না। সুতরাং এর অর্থ হলো- আমরা যদি ভাইরাসটিকে কোষ পেতে প্রতিরোধ করি তাহলে অবশেষে ভাইরাসটি মারা যায়। শরীর সেই ভাইরাসকে নিশ্চিহ্ন করে দেয়।’

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে এই চিকিৎসার জরুরি অনুমোদন চেয়েছে কোম্পানিটি। তবে এখনো গ্রিন সিগন্যাল পায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com