1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার

২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৩

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০

ঢাকা: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৩২৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ২৭৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে।

রোববার (১৭ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় নতুন একটিসহ ৪২টি ল্যাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়েছে। নতুন করেনমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৫৭৪ এবং পরীক্ষা করা হয়েছে ৮১১৪টি। এর মধ্যে ১২৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২৬৮ জনের দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৫৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন। সুস্থতার হার ১৯.৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৭ শতাংশ।

মৃত্যুর সংখ্যা উল্লেখ করে নাসিমা সুলতানা বলেন, মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স বিশ্লেষণ দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৩৫-৪০ বছরের মধ্যে ১, ৪১-৫০ বছরের মধ্যে ২, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১-৭০ বছরের মধ্যে ৩ এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন। যারা মৃত্যবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৯ এবং চট্টগ্রাম বিভাগে ৫ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৭৬ জনকে। বর্তমানে আইসোলেশন রয়েছেন ৩ হাজার ২৪৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com