1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মোরসালিনের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
স্পোর্টস ডেস্ক : জয়ের ধারা অব্যাহতই রাখল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে সর্বশেষ ৪ ম্যাচে জয় পাওয়ার সংখ্যাটা বাড়িয়ে নিল বাংলাদেশ। আজ স্বাগতিকদের বিপক্ষে টানা পঞ্চম ম্যাচে জয় পেয়েছেন তপু বর্মণ-সোহেল রানারা।ফিফা প্রীতি ম্যাচে ভুটানকে আজ ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের ফুটবলে এখন একটা দৃশ্য খুবই পরিচিত। জয়ের ম্যাচে মোরসালিনের গোল। ১৮ বছর বয়সী ফরোয়ার্ড গোল পেয়েছেন এমন ম্যাচ কখন হারেনি বাংলাদেশ। আজ ক্যারিয়ারের পঞ্চম গোল করেছেন তিনি।
৪১ মিনিটে অবশ্য আরেকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ভুটানের গোলরক্ষক ডেন্ডুপ বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করে দেন। দুই দল বেশ কিছু আক্রমণের চেষ্টা করলেও ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে।

বিরতি শেষে গোল শোধ দিতে মরিয়া হয় ভুটান। সেই সুযোগও প্রায় পেয়েই গিয়েছিল। কিন্ত ৫০ মিনিটে বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়।  ৮৮ মিনিটে ২-০ ব্যবধান করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মোরসালিনের পাসে সঠিক সময়ে পা লাগাতে পারেননি বদলি নামা শাহরিয়ার ইমন। বক্সের মধ্যে যখন পা লাগান তখন প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়।ম্যাচের যোগ করা সময়ে আরেকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডান প্রান্ত থেকে রাব্বী হোসেন রাহুল দুর্দান্ত এক শট নিলে তা লাফ দিয়ে প্রতিহত করে দেন ভুটানের গোলরক্ষক ডেন্ডুপে। পরে আর গোল না হলেও কাজের কাজটা শুরুতেই করেছেন মোরসালিন। তার সেই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com