1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

“বাকস্বাধীনতা খর্ব করে নজরদারিভিত্তিক রাষ্ট্র বানিয়েছিল আওয়ামী লীগ”

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা: ফোনে আড়িপাতার মাধ্যমে নাগরিকের বাকস্বাধীনতা খর্ব করে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে নজরদারিভিত্তিক রাষ্ট্রে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের মানুষের বাক-স্বাধীনতা খর্ব করেছিল। তারা বাংলাদেশকে সার্ভেইলেন্স বেইজড সোসাইটি বা নজরদারিভিত্তিক সমাজ এবং রাষ্ট্রে পরিণত করেছিল। এর পেছনে ছিল এনটিএমসি। আইনের তোয়াক্কা না করে এ সংস্থাটি ব্যক্তির তথ্য সুরক্ষার সব ধরনের অধিকার ভেঙেছে। অবিলম্বে ফোনে আড়িপাতা এ সংস্থা বন্ধ ঘোষণা করা উচিত।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে আয়োজিত ‘নতুন বাংলাদেশ, নতুন ডিজিটাল ভিশন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘দ্য ডেইলি স্টার’ ও ‘টেক গ্লোবাল ইনস্টিটিউট’ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১৫টি সিম ইস্যু করা যায়। পাশাপাশি ভুয়া সিম দিয়ে ভুয়া এমএফএস অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে। এ কারণে ডিজিটাল অপরাধ শনাক্ত করে ঠেকানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

টেক গ্লোবাল ইনস্টিটিউটের প্রধান সাবহানাজ রশীদ দিয়ার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আলোকচিত্রী শহিদুল আলম, ব্যারিস্টার সারা হোসেন ও মিশন সেইভ বাংলাদেশের নির্বাহী পরিচালক তানজিম ফেরদৌস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com